শিরোনাম :
ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 22
ছয় দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এরপর চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হয়। কর্মসূচিতে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিয়েছেন।
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এ লংমার্চে চারটি পথসভা করার কথা রয়েছে। এসব পথসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। লংমার্চে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই সমাবেশেও জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

























