ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম :

সচিবালয়মুখী লংমার্চে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান প্রস্তুত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 14

ছবি: খবরের কথা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সায়েন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে পৌঁছান শিক্ষার্থীরা। এরপর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

বিকেল ৩টা ৫৩ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলসহ শিক্ষা ভবনের সামনে জড়ো হন।
সেখানে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি মন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন।

শিক্ষার্থীদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে অতিরিক্ত সতর্ক অবস্থান নেয় পুলিশ প্রশাসন।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড স্থাপন করা হয় এবং সেই সাথে জলকামানও প্রস্তুত রাখা হয়।
এ সময় শিক্ষা ভবন এলাকায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং এর মধ্যেই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।

আরও পড়ুন  আপিল নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, হাইকোর্টের বিস্ময় প্রকাশ

নিউজটি শেয়ার করুন

সচিবালয়মুখী লংমার্চে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ও জলকামান প্রস্তুত

আপডেট সময় ০৪:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সায়েন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে পৌঁছান শিক্ষার্থীরা। এরপর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

বিকেল ৩টা ৫৩ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলসহ শিক্ষা ভবনের সামনে জড়ো হন।
সেখানে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি মন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন।

শিক্ষার্থীদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে অতিরিক্ত সতর্ক অবস্থান নেয় পুলিশ প্রশাসন।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড স্থাপন করা হয় এবং সেই সাথে জলকামানও প্রস্তুত রাখা হয়।
এ সময় শিক্ষা ভবন এলাকায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং এর মধ্যেই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।

আরও পড়ুন  ঈদের পর দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচিবালয় কর্মচারীদের