ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-সংশ্লিষ্ট ৩ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 116

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

বৃহস্পতিবার, ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন কর্মী মহাখালী এলাকায় মিছিল করেন। একপর্যায়ে মিছিল থেকে ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশের দাবি। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুন  ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটের চালান ধরা

ওসি মাহবুবুর রহমান বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি এলাকার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী জড়ো হন। পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় মহিলা লীগের কয়েকজন সদস্যও মিছিলে যোগ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাস টার্মিনাল এলাকায় পৌঁছানোর পর মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-সংশ্লিষ্ট ৩ জন আটক

আপডেট সময় ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬