ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

পূর্বাচলে উদ্বোধন হলো পুলিশ ক্যাম্প, চার থানা স্থাপনের পরিকল্পনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব অবকাঠামো বাস্তবায়িত হলে এলাকাটির আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন  বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইজিপি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এ প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

আইজিপি জানান, প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। অপর ক্যাম্পটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সেটি উদ্বোধনের আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য থানা ও তদন্তকেন্দ্রও চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পূর্বাচলে উদ্বোধন হলো পুলিশ ক্যাম্প, চার থানা স্থাপনের পরিকল্পনা

আপডেট সময় ০৩:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করতে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব অবকাঠামো বাস্তবায়িত হলে এলাকাটির আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন  চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ