ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, ৬ জন নি*হ*ত শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অর্থনৈতিক সংস্কার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজসহ গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত ওই মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহদী আমিন। সভায় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের তথ্য তুলে ধরা হয়।

মাহদী আমিন বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি অর্থনীতিতে সংস্কারের উদ্যোগ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের অগ্রগতির কথা জানান। তার ভাষ্য অনুযায়ী, নতুন পে-স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬