ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 109

ছবি সংগৃহীত

একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ ঘটবে। এ সময় সর্বোচ্চ দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে থাকবে।

১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এবার স্পেনের বেশিরভাগ অংশসহ প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ পূর্ণগ্রাসের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যগ্রহণটির আংশিক রূপ পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশ থেকেও দেখা যাবে। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ কোনো না কোনোভাবে এই সূর্যগ্রহণের আংশিক দৃশ্য দেখতে পারবেন।

আরও পড়ুন  ভেনেজুয়েলার নেতৃত্বে মাদুরো: তৃতীয় মেয়াদের শপথ গ্রহণ

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও হাইব্রিড—বিভিন্ন ধরনের সূর্যগ্রহণের মধ্যে পূর্ণগ্রাস গ্রহণ গড়ে প্রায় দেড় বছরে একবার ঘটে।

বুধবারের পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের পাশাপাশি রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের মানুষ সূর্য পুরোপুরি ঢাকা পড়ার দৃশ্য দেখতে পারবেন। উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহর পূর্ণগ্রাসের সরাসরি পথের মধ্যে রয়েছে।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটের দিকে পূর্ণগ্রাস শুরু হবে। স্থানভেদে পূর্ণগ্রাস প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হতে পারে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো পূর্ণগ্রাসের পথের ঠিক বাইরে থাকলেও সেখান থেকে সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়ার দৃশ্য দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে

আপডেট সময় ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ ঘটবে। এ সময় সর্বোচ্চ দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে থাকবে।

১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এবার স্পেনের বেশিরভাগ অংশসহ প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ পূর্ণগ্রাসের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যগ্রহণটির আংশিক রূপ পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশ থেকেও দেখা যাবে। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ কোনো না কোনোভাবে এই সূর্যগ্রহণের আংশিক দৃশ্য দেখতে পারবেন।

আরও পড়ুন  বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড, অসুখীর তালিকায় প্রথম আফগানিস্তান- বাংলাদেশের অবস্থান কত?