ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  বাংলাদেশে বাল্যবিয়ের হার এশিয়ায় সর্বোচ্চ, আন্তর্জাতিক নারী দিবসে নতুন প্রতিবেদন উদ্বেগজনক তথ্য প্রকাশ

নিহত সুমন মিয়া (২৫)-এর বাড়ি নওগাঁয়। তিনি স্বপরিবারে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সুমন মিয়া দীর্ঘদিন ধরে এ এলাকায় অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে ২-৩ জন ব্যক্তি সুমন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। পরে তারা অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় আক্তার স্পিনিং মিলের কাছাকাছি একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চালক সুমন মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত হিসেবে অটোরিকশাটি থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত সুমনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সুমনকে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশা চালক সুমন মিয়ার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

আপডেট সময় ১২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা, চাপ বাড়ছে ব্যাংক খাতে: বাংলাদেশ ব্যাংক