ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
কোমর ভেঙে দুই বছর ধরে বিছানাবন্দি, বাঁচার আকুতি বৃদ্ধ সাইদুলের হজের নিবন্ধন ২৭ জুলাই থেকে, যেতে পারবেন না যারা কাঁচি দিয়ে মা-বাবাকে হ/ত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে/প্তার ছেলে ‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’, আদালতে সুবিধা চাইলেন পলক যৌতুক, নি/র্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ শশী হাসপাতাল (আকুপাংচার)-এ কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত গোয়েন্দা হুমকিতে মাঝপথে বিমান বদলান ট্রাম্প, দাবি নিউইয়র্ক টাইমসের কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব

হজের নিবন্ধন ২৭ জুলাই থেকে, যেতে পারবেন না যারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন  দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে ইসি

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ব্যবহারকারী অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সিগুলোর ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া, ক্যান্সারের কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত রোগী এবং যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা গর্ভধারণের শেষ দুই মাসে থাকা নারীদেরও ফিটনেস সনদ দেওয়া হবে না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। একই সঙ্গে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজের নিবন্ধন ২৭ জুলাই থেকে, যেতে পারবেন না যারা

আপডেট সময় ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন  ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল