ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: জাহেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের মতো করে একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর বক্তব্যকেই এ বিষয়ে গ্রহণ করা হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এই কাঠামোর মধ্যে পড়ে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো ‘গ্যাপ’ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা দূরত্ব হিসেবে দেখার কারণ নেই। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সময়সূচি ঘোষণা করেছে, তা সরকারের সঙ্গে আলোচনা করে পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে পারে। অন্য নির্বাচনগুলোতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করেই সিদ্ধান্ত হবে এবং এটিকে কোনো সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এবার কোনো দল নির্বাচনে অংশ নিচ্ছে না; ব্যক্তিরা নির্বাচনে অংশ নিচ্ছেন। কে কোন দলের সঙ্গে যুক্ত, সেটি কোনো ইস্যু নয়।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: জাহেদ

আপডেট সময় ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জুনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব: সংস্কার কমিশনের অভিমত