ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে বিশ্বসেরা হাফেজের তালিকায় বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। পবিত্র মসজিদুল হারাম থেকে এলো বাংলাদেশের জন্য এমন গর্বের খবর। বিশ্বের ১৩৩ দেশের প্রতিযোগীকে হারিয়ে ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে (মক্কা) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ।

বিশ্বজয়ী বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। অত্যান্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে তিনি হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।

সমগ্র বিশ্বের মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, গভীর মর্মার্থ অনুধাবন এবং কোরআন চর্চায় অনুপ্রাণিত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। তাছাড়া বিশ্বজুড়ে থাকা হাফেজদের সম্মান জানানোর জন্য কিং আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রেখে আসছে।

এবারের কোরআন প্রতিযোগিতার আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল, যার সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। পুরুষ বিভাগের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন অনুষ্ঠিত হয় মসজিদুল হারামে।

এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। কর্তৃপক্ষের মতে, এটিই ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার বাজেট।

নিউজটি শেয়ার করুন

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা

আপডেট সময় ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬