ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আল-আকসায় ইসরায়েলিদের প্রবেশ, জেরুজালেমে উত্তেজনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের নেতৃত্বে হাজারো ইসরায়েলি বসতিস্থাপনকারী ও উগ্র ডানপন্থি গোষ্ঠীর সদস্য পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ইহুদিদের ধর্মীয় শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ওই দিন ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে বেন গাভিরসহ ইসরায়েলি বসতিস্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনাকে ঘিরে জেরুজালেমে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর কিছু ইসরায়েলি ধর্মীয় আচার পালন করেন। তারা গান গাওয়া, মাটিতে শুয়ে প্রার্থনা করা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশের বিশ্বাস, প্রাচীন জেরুজালেমের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির বর্তমান আল-আকসা প্রাঙ্গণের এলাকাতেই ছিল। এ কারণে তারা স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করেন এবং ‘তিশা বাব’ উপলক্ষে সেখানে ধর্মীয় কর্মসূচি পালন করেন।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, এ ঘটনার পর আল-আকসার প্রবেশপথগুলোতে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। অনেক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আল-জাজিরার এক সাংবাদিক জানান, পুরোনো জেরুজালেমসহ পূর্ব জেরুজালেম, কালান্দিয়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আল-আকসায় ইসরায়েলিদের প্রবেশ, জেরুজালেমে উত্তেজনা

আপডেট সময় ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬