ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

টানা দ্বিতীয় গোল্ডেন বুট এমবাপের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জিতে নতুন ইতিহাস গড়েছেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে এই পুরস্কার জিতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তির মালিক হয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) টুর্নামেন্ট শেষে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। ফাইনালে স্পেনের বিপক্ষে গোলের দেখা পাননি মেসি।

আরও পড়ুন  দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ষোলোয় বেলজিয়াম

চার বছর আগে ২০২২ বিশ্বকাপেও সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। এবার আরও উন্নত পারফরম্যান্সে ১০ গোল করে নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন ফরাসি তারকা।

এক আসরে ১০ গোল করে এমবাপে ১৯৭০ সালে পশ্চিম জার্মানির জার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে এক আসরে দুই অঙ্কের গোলের মাইলফলক স্পর্শ করেন। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি গোল রয়েছে শুধু হাঙ্গেরির সান্দর কোচিশের ১১টি (১৯৫৪) এবং ফ্রান্সের জুস্ত ফঁতেনের ১৩টি (১৯৫৮)।

এবারের বিশ্বকাপে ব্যক্তিগত আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে যান।

বর্তমানে ২২টি বিশ্বকাপ ম্যাচে এমবাপের গোলসংখ্যা ২২। অন্যদিকে ৩৪টি ম্যাচে ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি।

২০২৬ বিশ্বকাপে মেসি প্রথম পাঁচ ম্যাচেই আট গোল করেছিলেন। তবে শেষ তিন ম্যাচে তিনি আর গোল করতে পারেননি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

গোল করার পাশাপাশি সৃষ্টিতেও সমান অবদান রেখেছেন দুই তারকা। টুর্নামেন্টে এমবাপে ও মেসি—দুজনই চারটি করে অ্যাসিস্ট করেছেন।

নিউজটি শেয়ার করুন

টানা দ্বিতীয় গোল্ডেন বুট এমবাপের

আপডেট সময় ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জিতে নতুন ইতিহাস গড়েছেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে এই পুরস্কার জিতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তির মালিক হয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) টুর্নামেন্ট শেষে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। ফাইনালে স্পেনের বিপক্ষে গোলের দেখা পাননি মেসি।

আরও পড়ুন  ইউরোপীয় ফুটবলে ইতিহাস গড়ল চেলসি: পাঁচ ট্রফির অনন্য রেকর্ড