ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 53

ছবি: সংগৃহীত

চীনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।

দুই নেতা রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

আরও পড়ুন  বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈঠকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।

আলোচনায় পানি কূটনীতি বিষয়েও গুরুত্ব পায়। জাতিসংঘের অধীনে পানি কূটনীতি নিয়ে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চীনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।

দুই নেতা রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

আরও পড়ুন  বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়িক সম্পর্ক: উন্নতির নতুন দিগন্ত