ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নাশকতা প্রতিরোধের দাবিতে ধানমন্ডিতে জামায়াতের মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের মতে, আওয়ামী লীগবিরোধী এই বিক্ষোভ মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন  বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ,রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

এদিকে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

একই দাবিতে আগামী শুক্রবার (৪ জুলাই) দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি।

নিউজটি শেয়ার করুন

নাশকতা প্রতিরোধের দাবিতে ধানমন্ডিতে জামায়াতের মিছিল

আপডেট সময় ১১:৪২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের মতে, আওয়ামী লীগবিরোধী এই বিক্ষোভ মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন  ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ