ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 89

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিটের দিকে হওয়া এই কম্পন দেশের বেশ কয়েকটি অঞ্চলের মানুষ টের পান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার হলেও আকস্মিক কম্পনে অনেক এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই নিরাপত্তার জন্য বাসা ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন  দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

এর আগে চলতি মাসের ১১ জুন দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর অঞ্চলে। এছাড়া ৭ জুন ভুটানকে কেন্দ্র করে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও বাংলাদেশে অনুভূত হয়।

স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূমিকম্প-ঝুঁকি, দুর্যোগ প্রস্তুতি এবং জনসচেতনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রতিরোধ সম্ভব না হলেও আগাম প্রস্তুতি ও সচেতনতা প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৬:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিটের দিকে হওয়া এই কম্পন দেশের বেশ কয়েকটি অঞ্চলের মানুষ টের পান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার হলেও আকস্মিক কম্পনে অনেক এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই নিরাপত্তার জন্য বাসা ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন  সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ, টিকে রইলো বিশ্বকাপের আশা