ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানোর তাগিদ টুকুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই সংকটের ধাক্কা সামলাতে বাংলাদেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবিলায় সঠিক পথে এগোতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন  শৃঙ্খলা ভঙ্গকারীদের দায় নেবে না দল: কড়া বার্তা জামায়াত আমিরের

তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল রাখতে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। একই সঙ্গে দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের ফলে এ পরিবর্তন এসেছে। গণতন্ত্র ধরে রাখতে হলে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর কয়েকজন ছাত্রনেতা সরকারে যোগ দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন উল্লেখ করে টুকু বলেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ সময় তিনি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানোর তাগিদ টুকুর

আপডেট সময় ১০:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই সংকটের ধাক্কা সামলাতে বাংলাদেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবিলায় সঠিক পথে এগোতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে।

আরও পড়ুন  ইরান যুদ্ধের ব্যয় কংগ্রেসের কাছে চাইল ট্রাম্প