ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, দুদকের মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া বা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আপডেট সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬