ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

কেরানীগঞ্জে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 101

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৩ জুন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী জহিরুল ইসলাম (৩৮), কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।

আরও পড়ুন  মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার

পুলিশ জানায়, শুক্রবার, ১২ জুন দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর ইনচার্জ সফিকুল ইসলাম সুমন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৩ জুন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম (৬০), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী জহিরুল ইসলাম (৩৮), কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।

আরও পড়ুন  মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যার আসামি ইসমাইল হোসেন র‌্যাবের হাতে গ্রেপ্তার