ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধবলধোলাই এড়াতে অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার সফরকারীদের ধবলধোলাই (হোয়াইটওয়াশ) করার অভিযানে নামল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাওহীদ হৃদয়ের ৮৩ এবং লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের জোড়া অর্ধশতকে ভর করে ৫ উইকেটে ২৭৪ রানের লড়াকু পুঁজি গড়েছে স্বাগতিকরা। ফলে ধবলধোলাই এড়াতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৭৫ রান।

রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তবে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক দল। ইনিংসের মাত্র চতুর্থ বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার (২)।

প্রাথমিক ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি কেউই। শান্ত ৫০ বলে ২৪ ও তামিম ২০ বলে ১৯ রান করে বিদায় নিলে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন  দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আহ্বান তারেক রহমানের

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৭৪/৫ (হৃদয় ৮৩, লিটন ৫৮*, মোসাদ্দেক ৫৬*)
চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয় ও লিটন দাস। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৯২ রান। তবে ব্যক্তিগত ৪৮ রানে পায়ে চোট (ক্র্যাম্প) পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিটন।

লিটন মাঠ ছাড়লেও রানের চাকা সচল রাখেন হৃদয় ও মোসাদ্দেক হোসেন। পঞ্চম উইকেটে তারা স্কোরবোর্ডে আরও ৯৩ রান যোগ করেন। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা হৃদয় সেঞ্চুরির সুবাস ছড়ালেও শেষ পর্যন্ত ৮৮ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসা শেখ মাহেদী হাসান (৩) দ্রুতই বিদায় নেন।

মাহেদীর আউটের পর চোট কাটিয়ে আবারও ব্যাটিংয়ে নামেন লিটন দাস। ওয়ানডে ক্যারিয়ারের ১১ বছরে মিরপুরের মাঠে প্রথম ফিফটির দেখা পেয়ে লিটন ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের আরেকটি দারুণ ইনিংসে ৫১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ অজিদের হারাতে পারলেই সফরকারীদের ধবলধোলাই করার ঐতিহাসিক গৌরব অর্জন করবে লাল-সবুজের দল।

নিউজটি শেয়ার করুন

ধবলধোলাই এড়াতে অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য

আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬