ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুশইন বন্ধে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 100

সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের ‘পুশইন’ গ্রহণযোগ্য নয় এবং সীমান্তে এ ধরনের প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে।

সোমবার, ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  কিছু ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে: বিজিবি মহাপরিচালক

শামা ওবায়েদ ইসলাম বলেন, সীমান্তে ভারত থেকে পুশইনের চেষ্টা অব্যাহত থাকলেও বিজিবি তা শক্তভাবে মোকাবিলা করছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং পুশইন বন্ধের দাবি জানিয়ে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে ব্যবস্থা নিতে হবে। নিয়ম বহির্ভূতভাবে কাউকে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা দুই দেশের সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে নারী, শিশু ও বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টার প্রেক্ষাপটে দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও এ কার্যক্রমে সহযোগিতা করছেন।

এদিকে পুশইন ইস্যুসহ বিভিন্ন সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার, ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পাবে।

নিউজটি শেয়ার করুন

পুশইন বন্ধে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের ‘পুশইন’ গ্রহণযোগ্য নয় এবং সীমান্তে এ ধরনের প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে।

সোমবার, ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর ৭ পুশইন