ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

ছিনতাইকারীদের ধরতে গিয়ে জখম পুলিশের দুই সদস্য, আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 117

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে জিয়া উদ্যান গ্লাস ব্রিজের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত ২-৩ জন ছিনতাইকারী একটি অটোরিকশায় করে পালানোর সময় টহল পুলিশ তাদের ধাওয়া করে।

আরও পড়ুন  ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে আঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ২টা ৩০ মিনিটের দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) এবং পিওএম (বি কোম্পানি) সদস্য কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। উভয়েরই বাম কাঁধের ওপর ধারালো ছুরির আঘাত রয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন শাহবাগ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে রকি (২৪) এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের আব্দুর রউফের ছেলে মো. রাজু (২৫)। শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছিনতাইকারীদের ধরতে গিয়ে জখম পুলিশের দুই সদস্য, আটক ২

আপডেট সময় ০৭:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬