ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 103

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ১৩ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)। পরিবারের প্রধান সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

আরও পড়ুন  ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু

স্থানীয় বাসিন্দা সুরভী বড়ুয়া জানান, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঘরের দরজার কাছে এনি বড়ুয়া ও তার ছেলেকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়াকেও গুরুতর অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে এনি বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত নারীর স্বামী সুজন বড়ুয়া বলেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। রাতে বড় ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের বিষয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তার সন্দেহ। এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলেও তিনি দাবি করেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ১৩ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)। পরিবারের প্রধান সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

আরও পড়ুন  ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার