ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সূচকের উত্থানে দেশের শেয়ারবাজারে চাঙ্গাভাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 424

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার খোলার পর থেকেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উজ্জীবিত।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৪ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসইএস সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে এবং ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৯০৫ দশমিক ২০ পয়েন্টে।

আরও পড়ুন  ডিএসইতে সূচক ও লেনদেনে চাঙ্গাভাব, আট মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান

প্রাথমিক সময়ে ডিএসইতে মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৪০টির দর বেড়েছে, ১০০টির কমেছে এবং ৭৬টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এ সময়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৭ কোটি ৬৪ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৩৫ দশমিক ১৫ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া সিএসসিএক্স সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২২ দশমিক ৭৩ পয়েন্টে।

এ সময় সিএসইতে ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪টি কোম্পানির দর বেড়েছে, ১১টির কমেছে এবং ৯টি শেয়ারের দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১৯ হাজার টাকার।

নিউজটি শেয়ার করুন

সূচকের উত্থানে দেশের শেয়ারবাজারে চাঙ্গাভাব

আপডেট সময় ১১:২২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার খোলার পর থেকেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উজ্জীবিত।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৪ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসইএস সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে এবং ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৯০৫ দশমিক ২০ পয়েন্টে।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার ৫ দিকনির্দেশনা: শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ