ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর সংবিধান সংশোধন কমিটি: বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম চাইলেন আইনমন্ত্রী ফ্রান্স শিল্প, সংস্কৃতি আর বিশ্বসভ্যতার এক অনন্য কেন্দ্র বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড নেত্রকোণায় তিন নদীর পানি বিপৎসীমার উপরে ‘দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছে নাহিদ ইসলাম: রাশেদ খাঁন সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 6

ছবি: সংগৃহীত

বিগত ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা নির্দেশনা গ্রহণ করেননি বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন শ্রমমন্ত্রী নুরুল হক নুর। আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শ্রমমন্ত্রী বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিগত দিনের অবদানকে স্বীকার করি। কিন্তু আমি যখন ছাত্র আন্দোলন লিড করেছি, তখন জামায়াত-শিবিরের কারও সঙ্গে আমার কখনো আলোচনা হয়নি বা তাদের পরামর্শ নেওয়ার সুযোগ হয়নি।” তিনি আরও উল্লেখ করেন যে, আন্দোলনের গুরুত্বপূর্ণ আট দফা কর্মসূচি তিনি নিজে লিখেছিলেন এবং সেই সময়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল।

নুরুল হক নুর তাঁর বক্তব্যে জানান, ১৯ জুলাই রাতে গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত তিনি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে নিয়মিত আলাপ করেছেন।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ গ্রেফতার।

জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফায়দা লুটতে চাওয়াদের সতর্ক করে মন্ত্রী বলেন, “জুলাই ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। কেউ শেষ ৯ মিনিটে গোল দিয়ে নিজেকে সেরা খেলোয়াড় দাবি করতে পারে না।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী’ উল্লেখ করে বলেন, প্রবাসে থেকেও তিনি নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে তারেক রহমানের দেওয়া ৩১ দফার মাধ্যমেই বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করছে বলে তিনি দাবি করেন।

শ্রমমন্ত্রী পবিত্র সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে বিরোধী দলের উদ্দেশে বলেন, “আপনারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবেন না। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি।” তিনি আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর

আপডেট সময় ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিগত ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা নির্দেশনা গ্রহণ করেননি বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন শ্রমমন্ত্রী নুরুল হক নুর। আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শ্রমমন্ত্রী বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিগত দিনের অবদানকে স্বীকার করি। কিন্তু আমি যখন ছাত্র আন্দোলন লিড করেছি, তখন জামায়াত-শিবিরের কারও সঙ্গে আমার কখনো আলোচনা হয়নি বা তাদের পরামর্শ নেওয়ার সুযোগ হয়নি।” তিনি আরও উল্লেখ করেন যে, আন্দোলনের গুরুত্বপূর্ণ আট দফা কর্মসূচি তিনি নিজে লিখেছিলেন এবং সেই সময়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল।

নুরুল হক নুর তাঁর বক্তব্যে জানান, ১৯ জুলাই রাতে গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত তিনি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে নিয়মিত আলাপ করেছেন।

আরও পড়ুন  নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদ চূড়ান্ত, নেতৃত্বে ছাত্র আন্দোলনের নেতারা