ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদ চূড়ান্ত, নেতৃত্বে ছাত্র আন্দোলনের নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করতে বিদ্যমান পদগুলোর পাশাপাশি দুটি নতুন পদ যুক্ত করা হয়েছে।

দলটির আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের সঙ্গে নতুন সংযোজন ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ ও ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব’। নেতৃত্বে থাকছেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা, যাঁরা গণতন্ত্র, সাম্য ও বৈষম্যবিরোধী রাজনীতিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে হামলার ঘটনায় আহত ৫

দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান। তবে সদস্যসচিব পদ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও দীর্ঘ আলোচনার পর আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে।

দলটির শীর্ষ নেতারা মনে করেন, বিদ্যমান রাজনৈতিক শূন্যতা পূরণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আনুষ্ঠানিক ঘোষণার পর দলটি রাজনৈতিক কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

ছাত্র আন্দোলনের অগ্রণী নেতাদের নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক দল শিগগিরই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে। তাদের লক্ষ্য গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন ধারার রাজনীতি গড়ে তোলা, যেখানে সাম্য ও ন্যায়বিচার থাকবে প্রাধান্যে।

নিউজটি শেয়ার করুন

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদ চূড়ান্ত, নেতৃত্বে ছাত্র আন্দোলনের নেতারা

আপডেট সময় ০৮:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করতে বিদ্যমান পদগুলোর পাশাপাশি দুটি নতুন পদ যুক্ত করা হয়েছে।

দলটির আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের সঙ্গে নতুন সংযোজন ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ ও ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব’। নেতৃত্বে থাকছেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা, যাঁরা গণতন্ত্র, সাম্য ও বৈষম্যবিরোধী রাজনীতিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন।

আরও পড়ুন  নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টানাপোড়েন: ১০ নেতাকর্মীর একযোগে পদত্যাগ