ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ গ্রেফতার।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 445

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজু আহম্মেদ (২৫) ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চাঁন মিয়ার ছেলে। আন্দোলনের সময়ে রাজু সরাসরি একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন  নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টানাপোড়েন: ১০ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

পুলিশের তদন্তে জানা গেছে, আন্দোলন চলাকালীন সময়ে রাজু হামলা ও হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মাথায় হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে তিনি ছাত্র-জনতার ওপর আক্রমণ করেছেন। এছাড়া, তার হাতে আগ্নেয়াস্ত্রসহ ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ জনতার ওপর হামলা চালানোর দৃশ্যও স্পষ্ট হয়ে ওঠে।

রাজুর গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হামলার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশা প্রকাশ করেছে, এই গ্রেফতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ গ্রেফতার।

আপডেট সময় ০১:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫