ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 134

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করেন। মূলত সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত সময়সীমা পার না হওয়ায় আইনগত কারণে তিনি নির্বাচনি দৌড় থেকে ছিটকে পড়েছেন।

রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান না। মনিরা শারমিনের দাখিলকৃত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করেছিলেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। ফলে চাকরির পর তিন বছর পূর্ণ না হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  ঐকমত্য কমিশন ও এনসিপি বৈঠক

মনোনয়নপত্র বাতিলের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনিরা শারমিন দাবি করেছেন, প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করার পরও তাকে বাদ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চতর পর্যায়ে আপিল করবেন বলে জানিয়েছেন। তার আইনজীবী নাজমুস সাকিব জানান, তারা আইন মেনেই প্রার্থী হয়েছিলেন এবং প্রার্থিতা ফিরে পেতে আগামী রোববার নির্বাচন কমিশনে আপিল দায়ের করবেন।

এর আগে গত বুধবার জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে মনিরা শারমিনের চাকরি সংক্রান্ত তথ্যের অস্পষ্টতা থাকায় তাকে পূর্ণাঙ্গ তথ্য সরবরাহের নির্দেশ দিয়ে বাছাই প্রক্রিয়া আজ দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়। আজ নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে তার মনোনয়ন বাতিল করা হলো।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দুই দিনের এই বাছাই প্রক্রিয়ায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ সর্বমোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার শেষ তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। আগামী ১২ মে এই সংরক্ষিত আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৩:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করেন। মূলত সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত সময়সীমা পার না হওয়ায় আইনগত কারণে তিনি নির্বাচনি দৌড় থেকে ছিটকে পড়েছেন।

রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান না। মনিরা শারমিনের দাখিলকৃত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করেছিলেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। ফলে চাকরির পর তিন বছর পূর্ণ না হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু