ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দেশে যুক্ত হচ্ছে নতুন উপজেলা, বাড়ছে প্রশাসনিক পরিধি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 119

ছবি সংগৃহীত

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া জেলায় যুক্ত হতে যাচ্ছে নতুন একটি প্রশাসনিক উপজেলা। জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় নীতিগত অনুমোদন পেয়েছে। এই প্রক্রিয়াটি চূড়ান্তভাবে সম্পন্ন হলে বগুড়া জেলায় মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে বর্তমানে গেজেট প্রকাশ ও প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ বিন্যাসসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন গঠন এবং মোকামতলাকে উপজেলা ঘোষণাসহ মোট আটটি প্রস্তাবনা উপস্থাপিত হয়। সভায় দীর্ঘ পর্যালোচনার পর মোকামতলা উপজেলা বাস্তবায়নের প্রস্তাবটি অনুমোদন পায়।

বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোকামতলা উপজেলা গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

প্রস্তাবিত নতুন এই উপজেলার ভৌগোলিক ও জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো সম্পর্কে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর নিয়ে নতুন এই উপজেলা গঠিত হতে যাচ্ছে। ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার আয়তনের এই জনপদে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন উপজেলাটি বাস্তবায়িত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ নির্বাচনী আসন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় এক বাসিন্দার আবেদনের প্রেক্ষিতে এই উপজেলা গঠনের প্রশাসনিক তৎপরতা শুরু হয়। বর্তমানে উপজেলা কমপ্লেক্স ভবনের উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে অবকাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

দেশে যুক্ত হচ্ছে নতুন উপজেলা, বাড়ছে প্রশাসনিক পরিধি

আপডেট সময় ০৬:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬