ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বড় ধরনের নিয়োগ ও উন্নয়নের একগুচ্ছ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সংসদের অধিবেশনে লিখিত বক্তব্যে তিনি জানান, দেশে কর্মসংস্থান বাড়াতে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনে থাকা বিভিন্ন দফতর ও সংস্থায় বর্তমানে ২ হাজার ৮৭৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

প্রশাসনিক নিয়োগের পাশাপাশি ক্রীড়া ও তরুণ প্রজন্মের বিকাশে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে।

পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমি উন্মুক্ত খেলার মাঠের জন্য নির্ধারিত করা হবে। এছাড়া ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে নতুন বেতন কাঠামোর আওতায় ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ইতিমধ্যে ভাতা পেতে শুরু করেছেন এবং পর্যায়ক্রমে ৫০০ জনকে এই সুবিধার আওতায় আনা হবে। প্রযুক্তি ও শিক্ষা খাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষিত পেপাল (PayPal) সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদেশগামীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’ থাকলেই ভিসা পাওয়ার আগে এই ঋণ গ্রহণ সহজতর করা হয়েছে। এছাড়া আগামী জুলাই মাস থেকে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬