ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 129

ছবি সংগৃহীত

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন  খাল খনন কর্মসূচি: সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, প্রথমে মন্ত্রীকে নিয়মিত বিমানে ঢাকায় পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে এয়ার অ্যাম্বুলেন্স ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর পৌঁছালে তাকে নিয়ে পুনরায় রাজধানীর উদ্দেশ্যে রওনা হবে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

আপডেট সময় ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন  হাওরে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী