ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 165

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশেও আগামীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশঙ্কার কথা জানান। অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র; এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

জ্বালানি তেলের সংকটকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের সরবরাহ চেইনের ওপর। তিনি উল্লেখ করেছেন যে, এটি কোনো একক দেশের সমস্যা নয় বরং একটি বৈশ্বিক সংকট। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখন পর্যন্ত দাম না বাড়ালেও, এই স্থিতাবস্থা কতদিন বজায় রাখা সম্ভব হবে—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন  সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচিত সরকার হিসেবে আমরা জনগণের ওপর বাড়তি চাপ না দেওয়ার চেষ্টা করছি। তবে বৈশ্বিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালে এক সময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।” তিনি আরও সতর্ক করেছেন যে, সরকারি তহবিল ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে থাকলে শেষ পর্যন্ত এর চূড়ান্ত প্রভাব সাধারণ জনগণের ওপরই পড়বে। তাই বাস্তবতা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। তিনি বলেন, ইশতেহারে উল্লিখিত লক্ষ্যমাত্রাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। দেশ গ্রাজুয়েশনের জন্য পুরোপুরি প্রস্তুত হলে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে এখনই গ্রাজুয়েশনের কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের ওএইচআরএলএলএস ও আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপডেট সময় ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশেও আগামীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশঙ্কার কথা জানান। অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র; এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

জ্বালানি তেলের সংকটকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের সরবরাহ চেইনের ওপর। তিনি উল্লেখ করেছেন যে, এটি কোনো একক দেশের সমস্যা নয় বরং একটি বৈশ্বিক সংকট। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখন পর্যন্ত দাম না বাড়ালেও, এই স্থিতাবস্থা কতদিন বজায় রাখা সম্ভব হবে—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন  বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু