ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সাবেক ডিআইজি ও সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 138

ছবি সংগৃহীত

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, আব্দুল জলিল মণ্ডলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল দীর্ঘ পুলিশ জীবনে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিএমপি কমিশনার ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সাবেক ডিআইজি ও সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬