ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম নো বল: আমিরের স্মৃতি ফেরালেন আসাদ আখতার
- আপডেট সময় ১২:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 1
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ’-এ এক অদ্ভুতুড়ে ও দীর্ঘতম নো বল করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন তরুণ পেসার আসাদ আখতার।
করাচি ব্লুসের হয়ে লাহোর ব্লুসের বিপক্ষে ম্যাচ চলাকালীন পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। আসাদ আখতারের করা সেই ডেলিভারিতে তার সামনের পা বোলিং ক্রিজ থেকে এতটাই দূরে ছিল যে, তা ক্রিকেটপ্রেমীদের মনে ২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমিরের সেই কুখ্যাত নো বলের স্মৃতি ফিরিয়ে এনেছে।
বিতর্কিত সেই ওভারে আসাদ আখতার দুটি ওয়াইড ও দুটি বড় নো বলসহ মোট ২১ রান খরচ করেন। বিশেষ করে একটি নো বলের ক্ষেত্রে তার পা দাগ থেকে অস্বাভাবিক দূরত্বে থাকায় নেটিজেনদের মধ্যে স্পট ফিক্সিংয়ের সন্দেহ দানা বেঁধেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনেকেই একে ‘আতঙ্কিত হওয়ার মতো বড় নো বল’ হিসেবে অভিহিত করেছেন।
২৫ বছর বয়সী এই পেসারের এমন অপেশাদার বোলিংয়ের ধরন পাকিস্তান ক্রিকেটের স্বচ্ছতা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে, অতীতে ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্র
























