ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় একই পরিবারের চারজনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী সাগরে লঘুচাপ, বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল: সড়কমন্ত্রী উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক অতিরিক্ত ভাড়া ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ, ট্রাক-পিকআপেই ফিরছেন অনেকে টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ঈদযাত্রায় ট্রেন বিপর্যয়, নীলসাগরের কারণে উত্তরবঙ্গের যাত্রীদের নাভিশ্বাস জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯২০ সালের ‘জোনস অ্যাক্ট’-এর ওপর ৬০ দিনের অস্থায়ী মওকুফ জারি করেছেন।

ফুটবলকে অবসর জানালেন আর্জেন্টিনার রেকর্ডধারী গোলরক্ষক ‘চিকিতো’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক সের্হিও রোমেরো ৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন। দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে গ্লাভস তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ তারকা। সমর্থকদের কাছে ‘চিকিতো’ নামে পরিচিত এই ফুটবলার গত দুই দশক ধরে আলবিসেলেস্তেদের গোলপোস্টের নিচে বিশ্বস্ততার প্রতীক হয়ে ছিলেন। তার এই প্রস্থানে আর্জেন্টিনার ফুটবলে একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আর্জেন্টিনার জার্সিতে ৯৬ ম্যাচের রেকর্ড হয়তো রোমেরোর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, কিন্তু তার আসল মাহাত্ম্য লুকিয়ে আছে ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনালের বীরত্বে। ৩৯ বছর বয়সে এসে গোল ঠেকানোর পালা শেষ করলেও ফুটবলের প্রতি তার নিবেদন তাকে টেনে এনেছে ডাগআউটে। সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেল্লির তথ্যমতে, রোমেরো ইতিমধ্যে তার অভিজ্ঞ কোচিং প্যানেল তৈরি করে ফেলেছেন। গোলপোস্টের সেই শান্ত চাহনির ‘চিকিতো’ এবার মাস্টারমাইন্ড হিসেবে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম নাটকীয় অধ্যায়ের নায়ক সের্হিও রোমেরো। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের আগে হাভিয়ের মাচেরানোর সেই বিখ্যাত উক্তি—”আজ তুমি নায়ক হয়ে যাবে”—সত্যিই ফলে গিয়েছিল। রোমেরোর দুটি অবিশ্বাস্য পেনাল্টি সেভ ২৪ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেয়। যদিও জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা অধরা থেকে যায়, তবুও ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী ছিলেন এই ‘চিকিতো’। তিনটি বড় টুর্নামেন্টে রানার্সআপ হলেও তিনি ছিলেন আলবিসেলেস্তেদের আস্থার প্রতীক।

জাতীয় দলের হয়ে বড় শিরোপা অধরা থাকলেও সের্হিও রোমেরোর অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। ২০০৭ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে লিওনেল মেসিদের সাথে স্বর্ণপদক জয় তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। রেসিং ক্লাব থেকে যাত্রা শুরু করে ইউরোপের এজেড আলকমার, সাম্পদোরিয়া ও মোনাকো হয়ে তিনি নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে থাকলেও ২০১৭ সালে রেড ডেভিলদের ইউরোপা লিগ জয়ে রোমেরো পালন করেছিলেন মূখ্য ভূমিকা।

ইউরোপীয় ফুটবলের দীর্ঘ অধ্যায় শেষ করে নিজের দেশে ফিরেছিলেন সের্হিও রোমেরো। ক্যারিয়ারের শেষ সময়ে নিজের শৈশবের ক্লাব রেসিংয়ে ফেরার ইচ্ছা থাকলেও, সেখানে ফাকুন্দো কামবেসেসের বিকল্প হিসেবেও সুযোগ পাননি এই কিংবদন্তি। শেষ পর্যন্ত আর্জেন্টিনোস জুনিয়র্সের জার্সি গায়ে কোপা আর্জেন্টিনায় নিজের শেষ ম্যাচটি খেলে ফুটবলকে চিরবিদায় জানালেন আর্জেন্টিনার এই ঐতিহাসিক গোলরক্ষক।

মাঠে গোল বাঁচাতে হয়তো আর ঝাঁপিয়ে পড়বেন না সের্হিও রোমেরো, তবে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নতুন এক দৃশ্য। খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও খুব শীঘ্রই ডাগআউটে স্যুট-টাই পরা পেশাদার কোচের ভূমিকায় দেখা যাবে এই কিংবদন্তিকে। আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা এখন প্রিয় ‘চিকিতো’র এই নতুন ইনিংসের সফল সূচনার প্রহর গুনছেন।

নিউজটি শেয়ার করুন

ফুটবলকে অবসর জানালেন আর্জেন্টিনার রেকর্ডধারী গোলরক্ষক ‘চিকিতো’

আপডেট সময় ১০:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬