ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 140

ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’

আরও পড়ুন  পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে।

জামায়াত আমির দাবি করেন, বাংলাদেশ দুবার স্বাধীন হলেও সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা অঙ্গীকার মতো দুটি শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সরকার এখনও শপথ নেয়নি।’

জুলাইয়ের ঘটনাকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।’

তিনি আরও বলেন, সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ দেবেন-এটাই তাদের প্রত্যাশা।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই, সে পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য সেটুকু পেলেই চলবে। আমরা আংশিক নয় পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’

নিউজটি শেয়ার করুন

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

আপডেট সময় ০৮:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’

আরও পড়ুন  গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই