ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3496

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় পৃথকভাবে সাক্ষাৎ করবেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে।

আরও পড়ুন  গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির

দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় বেইলি রোডে এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তিনি। শনিবার বিএনপির মিডিয়া সেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে ৬৮ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ৬ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টি সংসদে বিরোধী দলে বসতে যাচ্ছে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সরকার গঠনের আগে এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ সংসদে পারস্পরিক সমন্বয় ও রাজনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা দিতে পারে।

এদিকে সোমবার বা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে বলে আলোচনা রয়েছে।

এর আগে শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানান। লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১১:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় পৃথকভাবে সাক্ষাৎ করবেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে।

আরও পড়ুন  বৈষম্যবিরোধীদের বিক্ষোভ এনসিপি নেতাসহ তিনজন কারাগারে