ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক একটি কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি জানান, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। কর্মশালাটিতে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষা সংক্রান্ত কোনো বড় আয়োজনে অংশ নিতে তারেক রহমানের এই ঢাবি সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ও প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ব্যক্তিগত সফরে ঢাবি ক্যাম্পাসে গিয়েছিলেন। সে সময় তিনি ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন। তবে এবারের সফরটি দাপ্তরিক ও শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান সমাপনী অধিবেশনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই কর্মশালার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা স্তরে কাঠামোগত পরিবর্তনের একটি খসড়া রূপরেখা তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক একটি কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি জানান, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  খাল খনন কর্মসূচি: সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান