ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 943

ছবি: খবরের কথা

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।

জানা গেছে, ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

আরও পড়ুন  রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলের গুলি, নিহত অন্তত ৩, নিখোঁজ ৭

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকেলে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে খোঁজ না পেয়ে থানায় গিয়ে তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। পরে আজ বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।

জানা গেছে, ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

আরও পড়ুন  পঞ্চগড়ে চা পাতা তোলার সময় বজ্রপাত; এক শ্রমিকের মৃত্যু