ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব এলেও অবস্থান বদলায়নি বিসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 1217

ছবি সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর একটি প্রস্তাব এসেছিল, তবে ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থান স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে। ফলে সেই প্রস্তাব আর বাস্তবায়নের সুযোগ দেখেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

গত রবিবার সন্ধ্যার দিকে ‘সরকারি নির্দেশনা’ অনুযায়ী বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। যদিও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক স্ট্যাটাসে বিষয়টি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেখানে তিনি জানান, বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। উগ্রপন্থীদের আপত্তির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি এই পেসারকে দল থেকে সরিয়ে দেয়। এর প্রতিক্রিয়ায় বিসিবি কঠোর অবস্থান নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বিসিসিআই শেষ মুহূর্তে একটি উদ্যোগ নেয়। তাঁর ভাষায়, “আমরা তখন এমন এক অবস্থায় ছিলাম, যেখানে সিদ্ধান্ত বদলানো মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার মতো হতো। ক্রিকেটের নিয়মে যেমন ইনিংস ঘোষণা করার পর আর ফেরা যায় না, এখানেও বিষয়টা তেমনই ছিল। তাই প্রস্তাবটি গ্রহণ করা হয়নি।”

ওই দিনই বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে সরাসরি জানতে চাওয়া হয়, মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ কি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে। তবে এর আগেই বিষয়টি সরকারের সিদ্ধান্তের পর্যায়ে চলে যাওয়ায় আমিনুল ইসলামের পক্ষে ইতিবাচক কোনো সাড়া দেওয়ার সুযোগ ছিল না।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ফোনালাপের শেষ দিকে বিসিবি সভাপতি বলেন, “এখন অনেক দেরি হয়ে গেছে।” বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও গতকাল আমিনুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিশ্বকাপ ইস্যুতে দিনভর তাঁকে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। বিকেলে তিনি আসিফ নজরুলের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন এবং বিসিবির অনড় অবস্থানের কথা আবারও তুলে ধরেন।

এদিকে আইপিএল শুরুর ঠিক তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানের চুক্তির ঘোষণা এসেছে। এই ঘটনাকেও অনেকেই উপমহাদেশের ক্রিকেট ও রাজনীতির টানাপোড়েনের অংশ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব এলেও অবস্থান বদলায়নি বিসিবি

আপডেট সময় ০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর একটি প্রস্তাব এসেছিল, তবে ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থান স্পষ্ট করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে। ফলে সেই প্রস্তাব আর বাস্তবায়নের সুযোগ দেখেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

গত রবিবার সন্ধ্যার দিকে ‘সরকারি নির্দেশনা’ অনুযায়ী বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। যদিও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক স্ট্যাটাসে বিষয়টি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেখানে তিনি জানান, বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত- শোয়েব আখতার