ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 1158

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি বার্তা দিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, কেউ যদি নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চান এবং দেখাতে চান যে তিনি কোনো চুক্তির প্রতি সম্মান দেখান না, তবে তিনি অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে আসতে পারেন। তবে গাজা সংক্রান্ত চুক্তি হওয়ার পর হোয়াইট হাউস কোনোভাবেই এমন কিছু হতে দেবে না, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন হয়।

আরও পড়ুন  নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

হোয়াইট হাউসের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলার অভিযোগ উঠছে।

গত ১০ অক্টোবর গাজায় চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার ভিত্তিতে এই সমঝোতায় পৌঁছায় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে একটি দফায় বিমান হামলা ও গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক তৎপরতা স্থগিত রাখার কথা বলা হয়েছে।

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পার হলেও ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে নিয়মিতভাবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী এখনো গাজা উপত্যকার অর্ধেকের বেশি এলাকার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ত্রাণ সহায়তা কিছুটা বেড়েছে। তবে ইসরায়েলের বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত ঝুঁকি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। পাশাপাশি রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করা নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতবিরোধ অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

আপডেট সময় ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি বার্তা দিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, কেউ যদি নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চান এবং দেখাতে চান যে তিনি কোনো চুক্তির প্রতি সম্মান দেখান না, তবে তিনি অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে আসতে পারেন। তবে গাজা সংক্রান্ত চুক্তি হওয়ার পর হোয়াইট হাউস কোনোভাবেই এমন কিছু হতে দেবে না, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন হয়।

আরও পড়ুন  বহু মাস প্রতীক্ষার পর গা*জা*য় প্রবেশ করছে ত্রাণবাহী শত শত ট্রাক