ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 1124

ছবি সংগৃহীত

দেশজুড়ে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়ে তোলায় সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার জারি করা নোটিশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস ত্যাগের আগে সংশ্লিষ্ট কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখা এবং এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করতে হবে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। নোটিশটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে, যা নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা ও সতর্কতা নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি।

নিউজটি শেয়ার করুন

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

আপডেট সময় ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দেশজুড়ে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়ে তোলায় সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার জারি করা নোটিশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস ত্যাগের আগে সংশ্লিষ্ট কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখা এবং এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করতে হবে।

আরও পড়ুন  দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা