ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 555

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠানের ধরন ও স্তর অনুযায়ী ছুটির মেয়াদে পার্থক্য দেখা যাচ্ছে।

মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ ১ জুন (রোববার) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। যদিও ২৯ মে (বৃহস্পতিবার) থেকেই সাপ্তাহিক ছুটির সুবিধায় অনেক প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার নতুন ধরন মোকাবেলায় ৫ জরুরি নির্দেশনা

সবচেয়ে দীর্ঘ ছুটিতে যাচ্ছে মাদ্রাসাগুলো। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলো ১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসায় মোট ২৫ দিনের ছুটি পাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ২২ জুন পর্যন্ত। এরপর ২৩ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এবার পাচ্ছে ২১ দিনের ছুটি।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পাঠদান শুরু হবে। এই ছুটি গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটির সমন্বয়ে মোট ২৩ দিনের।

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। এ স্তরে গ্রীষ্মকালীন অবকাশ না থাকায় শুধুমাত্র ঈদের ছুটি বরাদ্দ রাখা হয়েছে, ফলে কলেজ পর্যায়ে মাত্র ১০ দিনের ছুটিই মিলছে।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জির আলোকে এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাব্যবস্থায় বিভিন্ন স্তরের কারণে ছুটির মেয়াদে কিছু পার্থক্য থাকলেও, শিক্ষার্থী ও শিক্ষকরা যেন ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই সময়সূচি নির্ধারিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠানের ধরন ও স্তর অনুযায়ী ছুটির মেয়াদে পার্থক্য দেখা যাচ্ছে।

মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ ১ জুন (রোববার) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। যদিও ২৯ মে (বৃহস্পতিবার) থেকেই সাপ্তাহিক ছুটির সুবিধায় অনেক প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানে সম্ভাব্য ছুটির সময়সূচি প্রকাশ