ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

নুরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই: ঢামেক পরিচালক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 960

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুরোপুরি সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে পরিবারের ইচ্ছায় কয়েকদিন পরই তাকে বাসায় নেওয়া সম্ভব হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ২৯ আগস্ট আহত অবস্থায় নুরকে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

আরও পড়ুন  মেডিকেল টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

পরিচালক জানান, নুরের নাকে হাড় ভাঙা থাকায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, তবে এটি ঝুঁকিপূর্ণ নয়। এছাড়া মুখমণ্ডলে একটি লিনিয়ার ফ্র্যাকচার রয়েছে, যেটি ঠিক হতে ৪–৬ সপ্তাহ লাগবে। চোখের নিচে জমাট রক্তও এখন নেই। মাথায় সামান্য আঘাতজনিত রক্ত জমাটও সেরে গেছে।

তিনি বলেন, “নুর এখন স্ট্রং আছেন এবং ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে।”

এ সময় তিনি আরও জানান, বর্তমানে নুরের সামান্য ঠান্ডা-জ্বর রয়েছে। পরীক্ষার পর জানা যাবে এটি মৌসুমি জ্বর নাকি ডেঙ্গু।

শর্ট মেমোরি লসের বিষয়ে গণঅধিকার পরিষদের অভিযোগ প্রসঙ্গে ঢামেক পরিচালক বলেন, এ ধরনের আঘাতে স্মৃতিভ্রষ্ট হওয়ার কোনো শঙ্কা নেই। তবে পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য নুরকে দেশের বাইরে নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

নুরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই: ঢামেক পরিচালক

আপডেট সময় ০৮:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুরোপুরি সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে পরিবারের ইচ্ছায় কয়েকদিন পরই তাকে বাসায় নেওয়া সম্ভব হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ২৯ আগস্ট আহত অবস্থায় নুরকে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

আরও পড়ুন  গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩