ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 569

ছবি সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

অভিযানে সেনাবাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা যৌথভাবে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তারা দালাল চক্রের সদস্যদের আটক করেন এবং যাচাই-বাছাই করে তাদের ভূমিকা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন  ঢাকার চারপাশে আধুনিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিলেন পানিসম্পদ উপদেষ্টা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের বৃহত্তম সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্র রোগী ও স্বজনদের প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করে আসছে। বিশেষ করে রোগী ভর্তি, অ্যাম্বুলেন্স সেবা, টেস্টের লাইন ফাঁকি দেওয়া কিংবা বেড বরাদ্দের নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

যাচাই-বাছাই শেষে চিহ্নিত দালালদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগেও ঢামেক হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। গত বছরের নভেম্বরেও এমন এক অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়। তবে প্রতিবার ধরপাকড় চললেও দালাল চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে, যা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে রোগী ও স্বজনদের দালালদের প্রলোভনে না পড়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সরকারি হাসপাতালগুলোর সেবা খাতকে দালালমুক্ত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

অভিযানে সেনাবাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা যৌথভাবে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তারা দালাল চক্রের সদস্যদের আটক করেন এবং যাচাই-বাছাই করে তাদের ভূমিকা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন  মোহাম্মদপুরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান: ৪৮ জন গ্রেপ্তার