ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 750

ছবি সংগৃহীত

ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন জার্মানির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় সৃষ্টি হওয়ায় স্থানীয় পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে। একইদিন একই কারণে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও পুলিশ হেফাজতে নেয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখের বেশি অনুসারী থাকা নোয়েল এবং ২ কোটি ফলোয়ারের মালিক ইউনেস জারুকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ জনসমাগম সৃষ্টির অভিযোগে আটক করে।

আরও পড়ুন  কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাকিস্তানি হামলায় ভারতীয় চেকপোস্ট ধ্বংস

নোয়েল মূলত স্ট্রিট ডান্স ও আকস্মিকভাবে তার আফ্রো হেয়ার স্টাইল প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। পারফর্ম করার সময় বিশাল জনসমাগম সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে নোয়েল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটক রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ রুপি) জরিমানা করার পর ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে তিনি বলেন, “আমি ভেবেছিলাম জেলে পাঠাবে, সত্যি ভয় পেয়েছিলাম। তবে এখন আমি নিরাপদ আছি, আর আমি ভারতকে ভালোবাসি।

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। এছাড়া, সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা সহ বিভিন্ন জায়গায় নাচ করেছেন তিনি। ঢাকার গুলশান এলাকায় তাকে বাংলাদেশের নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে নাচতেও দেখা যায়। পাশাপাশি সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও সময় কাটান নোয়েল।

অন্যদিকে, ইউনেস জারু ইউরোপের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, যিনি ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে অনুমতি ছাড়া পারফর্ম করতে গিয়ে পুলিশের হেফাজতে পড়েন। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই জনসমাগম সৃষ্টি করে ভিডিও ধারণের কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয় তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল

আপডেট সময় ০৩:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন জার্মানির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় সৃষ্টি হওয়ায় স্থানীয় পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে। একইদিন একই কারণে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও পুলিশ হেফাজতে নেয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখের বেশি অনুসারী থাকা নোয়েল এবং ২ কোটি ফলোয়ারের মালিক ইউনেস জারুকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ জনসমাগম সৃষ্টির অভিযোগে আটক করে।

আরও পড়ুন  হেডিংলিতে টস হেরে ব্যাটিং চ্যালেঞ্জে ভারত, অভিষেক হলো সাই সুদর্শনের