ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কচুরিপানার নিচে শিশুর মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 841

ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মো. আবরারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মজাহারের বাড়ির পেছনের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন  রাবি শিক্ষার্থীকে মারধর, ৪ রেলকর্মী বরখাস্তের পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা হলো—একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া এবং মাইনুলের মেয়ে সাদিয়া।

শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বিকালে আবরারকে খেলার জন্য ডেকে নেয় ওই দুই কিশোরী। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আবরারের পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে।

পরিবারের লোকজন তাদের দেখানো জায়গায় গিয়ে কচুরিপানা সরিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে বেলপুকুরিয়া থানার ওসি মো. সুমন কাদরী বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরীকে আটক করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

কচুরিপানার নিচে শিশুর মরদেহ

আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মো. আবরারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মজাহারের বাড়ির পেছনের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ