ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ম্যাডসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ম্যানেজার সুসান ফেরিস, রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা অনেকেই স্মরণ করবে। আমরা সবাই তাকে মিস করব।”

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘রিজার্ভার ডগস’-এ সাইকোপ্যাথ খুনি ‘মিস্টার ব্লন্ড’ চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন ম্যাডসেন। এছাড়া কুয়েন্টিন টারান্টিনোর বিখ্যাত সিনেমা ‘কিল বিল’-এ খলনায়কের ছোট ভাই ‘বাড’ চরিত্রে তার অভিনয় এখনও দর্শকদের মনে তাজা।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করেছেন। পরিচালক টারান্টিনোর সঙ্গে তার কাজের রসায়ন বরাবরই প্রশংসিত হয়েছে।

মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন দমকলকর্মী এবং মা চলচ্চিত্র নির্মাতা। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও হলিউডের সুপরিচিত অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ম্যাডসেন তিনবার বিয়ে করেন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বিশ্ব সিনেমাপ্রেমীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সহকর্মী ও ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই

আপডেট সময় ০৩:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫