ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

‘ভুয়া সংবাদ’ অভিযোগে সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 484

ছবি: সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই দুই প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনকে তিনি ‘ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রচার করা সাংবাদিকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত।’ একই সঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যসম্পন্ন, খারাপ মানুষ’ বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন  ধূর্ত ছিনতাইকারীদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ী আহত, ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পৃথক এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের সাংবাদিকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে প্রতিবেদন করেছেন, তা ‘ভুলভাবে’ উপস্থাপিত হয়েছে। তার ভাষায়, ‘গুজব আছে যে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন তাদের ওইসব সাংবাদিককে বরখাস্ত করতে যাচ্ছে, কারণ তারা ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে ভুয়া গল্প তৈরি করেছে এবং তা ভুলভাবে পরিবেশন করেছে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস দাবি করে, ইরানের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলা তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস না করে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করেন। তিনি জানান, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতকৃত’ এবং এসব তথ্য বেছে বেছে প্রকাশ করা হয়েছে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য।’

এর আগে ট্রাম্প সিএনএনের সাংবাদিক নাতাশা বার্ট্রান্ডের নাম উল্লেখ করে তাকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নাতাশা বার্ট্রান্ডকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত। আমি তিন দিন ধরে তাকে ভুয়া খবর তৈরি করতে দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

‘ভুয়া সংবাদ’ অভিযোগে সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

আপডেট সময় ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই দুই প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনকে তিনি ‘ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রচার করা সাংবাদিকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত।’ একই সঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যসম্পন্ন, খারাপ মানুষ’ বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন  কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত