ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 463

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

আরও পড়ুন  রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সরব অংশগ্রহণ, পাঠানো হলো আরও ৩০০০ সৈন্য

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলেও সতর্ক করে দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাবকে নতুন মাত্রা দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

ইরানে ইসরাইলি হামলা ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’: উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল যেভাবে ‘বিনা উসকানিতে’ সামরিক হামলা চালিয়েছে, তা গভীর উদ্বেগজনক এবং আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।

আরও পড়ুন  উত্তর কোরিয়ার ডিজিটাল ডাকাতি: বিশ্বজুড়ে ক্রিপ্টোচুরির ভয়াল ছায়া