ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইউনূস-তারেক বৈঠকে আপত্তি একটি দলের, মন্তব্য মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 115

ছবি সংগৃহীত

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক নিয়ে একটি দলের আপত্তি থাকায় তারা অসন্তোষ প্রকাশ করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  চুক্তিহীনেই শেষ ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক

ফখরুল বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তৈরি হলে, ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা। সেখানে দুই নেতা সংঘর্ষের পথ না নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে একমত হন। এটি রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। দেশের মানুষও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।”

তবে তিনি আক্ষেপ করে বলেন, “একটি দল এই বৈঠককে পছন্দ করেনি বলেই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। তারা এখন গুরুত্বপূর্ণ মনে করলেও, যখন নির্বাচন হবে এবং নতুন সরকার গঠিত হবে, তখন তাদের গুরুত্ব আর থাকবে না। এই আশঙ্কা থেকেই তারা ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে চাই না। মানুষকে ভয় দেখিয়ে, জোর করে অধিকার হরণ করে রাজনীতি করতে চাই না। যারা এমন করে, তারা আসলে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে এটা আমাদের দলে চলবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, সেটাই বিএনপির নির্দেশ।”

দলীয় সদস্য সংগ্রহ নিয়েও কঠোর বার্তা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগ থেকে কাউকে নেব না, তবে যারা ভালো মানুষ, তারা যদি আগ্রহ দেখায় তাদের বাদও দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রমাণিত মাফিয়া, দখলদার, দুর্নীতিবাজদের দলে নেওয়া যাবে না। তবে যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু ভালো মানুষ তাদের বেছে নিয়ে দলে সংযুক্ত করতে হবে।”
\
এই সদস্যপদ নবায়নের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন দলের মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

ইউনূস-তারেক বৈঠকে আপত্তি একটি দলের, মন্তব্য মির্জা ফখরুলের

আপডেট সময় ০৫:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক নিয়ে একটি দলের আপত্তি থাকায় তারা অসন্তোষ প্রকাশ করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বুদাপেস্টে ট্রাম্প–পুতিন বৈঠক: পুতিন কীভাবে পৌঁছাবেন, তা এখনো অনিশ্চিত